বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১৭:৪৭

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

ঈদের বাজারে মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে

চাঁদপুরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ মার্চ ২০২৬) দুপুরে চাঁদপুর শহরের হাকিম প্লাজা, সরদার প্লাজা ও কোর্ট স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারীে পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকায় আরিশা স্টোর মালিককে ৫ হাজার টাকা, একই অপরাধে অরবিন্দ মার্ট মালিককে ৫ হাজার টাকা, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাকে দ্বিগুণের বেশি লাভ করার প্রমাণ পাওয়ায় নিউ কটন ক্লাব মালিককে ৩ হাজার টাকা এবং পণ্য ক্রয়ের রসিদ না থাকায় ও অধিক মুনাফা করায় এবি কালেকশন মালিককে ৩ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আগামী তিনদিনের মধ্যে অধিক মুনাফাকারী প্রতিষ্ঠানসমূহকে তাদের পণ্যের মূল্য সংশোধনের নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ হতে বিরত থাকার জন্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক মো. নজরুল ইসলাম, সদর স্বাস্থ্য পরিদর্শক নীনা আক্তার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়