বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৭

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ জরিমানা আদায়

প্রবীর চক্রবর্তী।।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ জরিমানা আদায়

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে পৌর শহরে মুদি, মাংস ও সবজির দোকান এবং আড়তে অভিযান পরিচালনা করেন এবং উচ্চমূল্যে পণ্য বিক্রি করায় ৫ জন ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) এমদাদুল হকসহ পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান বলেন, প্রতিটি ব্যবসায়ীকে জেলা মার্কেটিং অফিসার কর্তৃক প্রদত্ত মূল্য তালিকা প্রদর্শন ও সেই অনুযায়ী দ্রব্য বিক্রি করতে হবে। আমরা আজ সামান্য জরিমানা করেছি, তবে বেশিরভাগ ব্যবসায়ীকে সতর্ক করেছি। আগামীতে দ্রব্যমূল্য আরও কঠোরভাবে মনিটরিং করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়