প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৮
সরকারি খাল ভরাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলি এলাকায় সরকারি খাল ভরাটের অভিযোগে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপরীত পাশে বালু ফেলে খাল ভরাটের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
|আরো খবর
- চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ মাহবুব আনোয়ার বাবলু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
- ছায়াবাণী মোড়ে জেলা প্রশাসনের অভিযান : অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের পণ্য বিক্রির দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা
- কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব–২০২৬’ সফলভাবে সম্পন্ন
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর সদর থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।
পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








