বুধবার, ২৭ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ২০:২৭

বাংলাদেশে ফিরতে ভারতীয় সীমান্তে শত শত মানুষ

অনলাইন ডেস্ক
বাংলাদেশে ফিরতে ভারতীয় সীমান্তে শত শত মানুষ

পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী ও অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের জন্য হোল্ডিং সেন্টার চালু করা হবে। গত রোববার (২৪ মে) এমন ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর সোমবারের (২৫ মে) মধ্যে রাজ্যের জেলায় জেলায় চালু হয়ে যায় হোল্ডিং সেন্টার।

প্রথম দিনেই ১২ জন বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আটক করে শুভেন্দু অধিকারীর প্রশাসন। আর এরপরেই বাংলাদেশে ফিরে যেতে ভারতীয় সীমান্তে মানুষের ঢল নেমেছে।

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর সেসময় ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে লম্বা লাইন দেখা গিয়েছিল। কাঁটাতার পার করে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছেন, তাদের দেশে ফেরার হিড়িক চোখে পড়েছিল মাস কয়েক আগে। এবার রাজ্য সরকারের নতুন ঘোষণার পর ফের একই ছবি দেখা গেল। এসআইএর প্রক্রিয়ার পরেও যারা অবৈধভাবে ভারতে থেকে গিয়েছিল মূলত তারাই আবারও বাংলাদেশে ফিরে যেতে ভিড় জমাচ্ছেন সীমান্তে।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর থানার বিঠারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হাকিমপুর চেকপয়েন্টে দেখা গেল লম্বা লাইন। পশ্চিমবঙ্গের দাবি, ভিড় জমাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। অবৈধভাবে যারা ভারতে বসবাস করতেন, যারা দালালদের ধরে এ দেশে প্রবেশ করেছিলেন, তারাই এবার বাংলাদেশে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন।

সীমান্তে একদিনেই ভিড় করেছেন নারী শিশু সহ অন্তত ৬০০ জন মানুষ। যারা এতদিন ভারতে এসে আত্মগোপন করে ভারতের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন পেশায় যুক্ত ছিলেন, তারা আবার বাংলাদেশে ফেরার জন্য স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে উপস্থিত হয়েছেন।

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান যে, অবৈধ বাংলাদেশি বাসিন্দাদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দিতে হবে, এরপর বিএসএফ তাদের দেশে ফেরার ব্যবস্থা করবে। এই ধরনের পদক্ষেপ শুরু হওয়ার আগেই শত শত বাংলাদেশি সীমান্তে ভিড় জমাচ্ছেন।

কোনরকম দ্বিধা দ্বন্দ্বের মধ্যে না গিয়ে তারা স্বীকার করছে যে তারা ভারতে অবৈধভাবে বসবাস করতেন। এক ব্যক্তিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সরকার আর রাখবে না, কী করব বলুন।’ কেউ বলছেন, এ দেশে এসে দোকানে কাজ করতেন, কেউ পরিচারিকার কাজ করতেন।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে পশ্চিমবঙ্গে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট করার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতায় আসার ২০ দিনের মধ্যেই মাসের মধ্যেই সেই প্রক্রিয়া শুরু করে দেওয়ার ঘোষণা দেয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।

শুভেন্দুর আরও ঘোষণা, আইনি প্রক্রিয়া নয়। অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে সরাসরি বিএসএফের কাছে তুলে দেওয়া হবে তাকে, এরপর হবে পুসব্যাক। যার জন্য কেন্দ্রীয় নির্দেশিকা মেনে রাতারাতি চালু করা হয়েছে হোল্ডিং সেন্টার। এমন অবস্থায় আতঙ্ক বেড়েছে অনুপ্রবেশকারীদের মধ্যে। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সীমান্তে ভিড় বাড়ছে অনুপ্রবেশকারীদের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়