বুধবার, ১৮ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০

বসন্ত আমি তোমার আঙ্গিনায়

খাদিজা তাসনীম
বসন্ত আমি তোমার আঙ্গিনায়

কুয়াশাচ্ছন্ন শীতের শেষে,

বসন্ত আমি তোমার আঙ্গিনায়।

পলাশ ফুলের ঘ্রাণে আমি,

তোমার বেলকুনির প্রতিটি কোণায়।

জানালা দিয়ে দেখা,

লাল কৃষ্ণচূড়া ফুলের মুগ্ধতায়।

সবুজের মাঝে থাকা আমি,

সাদা বেলীফুলের মালায়।

তোমার গলিপথে থাকা,

শিমুল ফুলের আকুলতায়।

প্রতিবার ঘুরে আসতে চাই,

তোমার ফাগুনের মন মোহনায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়