শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০

নির্বাসিত স্রোত

আরিফুল ইসলাম শান্ত
নির্বাসিত স্রোত

আরিফুল ইসলাম শান্ত নির্বাসিত স্রোত

ধনাগোদার তীরেই বেড়ে ওঠা শৈশবের দিন,

তার জলে ভেসে বেড়াত কত স্বপ্ন রঙিন।

তটদেশের হাঁটা বাঁকানোপথ আজও মনে পড়ে

বর্ষার জলে পালতোলা নৌকা চলে দূর স্রোতের তরে।

জলের মৃদু কলধ্বনি ছিল যেন মায়ের মধুর গান,

জেলেদের জালে চিকচিক করত নদীর রূপালি প্রাণ।

আজ স্রোত নেই, নেই নৌকার আগের সেই টান,

নীরব জলের ঢেউ খোঁজে মাঝি-মাল্লার গান।

বাইপাসের পথ কেড়ে নিয়েছে নদীর আপন গতি,

জল আছে—তবু মুছে গেছে প্রাণের সব জ্যোতি।

স্মৃতির ধনাগোদা আজও বুকের ভেতর বহমান,

মৃতপ্রায় নদীর বুকে খুঁজি আমার শৈশবের প্রাণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়