প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭
স্বপ্নের ফুল
ইমরান শাকির ইমরু

ইমরান শাকির ইমরু স্বপ্নের ফুল
তুমি পর্দায় আমাকে অনুসরণ করো,
বাস্তবে নয়...
তোমার ভালোবাসা যেন
ওয়াই-ফাইয়ের দুর্বল সংকেত।কমেন্টের জানালায়
স্বপ্নের ফুল ফোটাও,
কিন্তু বাস্তবের দরজায়
তোমার পা থেমে যায়।তুমি প্রতিশ্রুতির কার্পেট বিছাও,
সময় এলেই গুটিয়ে নাও।
তোমার কথাগুলো
নোটিফিকেশনের মতো
আসে, জ্বলে, নিভে যায়।আমি আর এই ভার্চুয়াল শহরে
তোমার ছায়া হতে চাই না।
দুটি নদীর মতো
আমাদের স্রোত আলাদা।তাই আমাকে আর অনুসরণ কোরো না—
কিছু দরজা বন্ধ হয়,
কারণ ওপাশে আর কেউ অপেক্ষা করে না।








