শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩

আত্মীয়

এম আর এম শোভন
আত্মীয়

এম আর এম শোভন আত্মীয়

উৎসব আয়োজনে

শুধুই আলোর খেলা,

স্বার্থের টানে, রক্তের টানে

লেগেছে চরম অবহেলা।

দরজার ওপারে যে দাঁড়িয়ে

সে তো দূরের কেউ নয়,

তবু পরিচিত মুখ দেখেও

কেন বুকের ভেতর ভয়?

স্ট্যাটাসের মিথ্যা দেওয়াল

আজ গড়েছে কত মাইল

জীবনের ব্যবধান,

হিংসার সম্পর্কের স্মাইল।

স্বার্থের দিনে কাছে ঘেঁষে,

কাজ ফুরোলেই পর,

অভিজাত এই সমাজে

বড্ড একা স্বজনদের ঘর।

যে রক্ত বইছে ধমনীতে,

তার দাম কি এতই কম?

সম্পর্কের মূলে আজ

পড়েছে বিষণ্নতার দম।

টাকা আর খ্যাতির মোহে

ভুলেছি শেকড়ের টান,

আত্মীয় আজ পর

নিভে আসে হৃৎস্পন্দন।

সময় থাকতে মেটাও দূরত্ব

ভেঙে ফেলো এই ভুল,

ভালোবাসার ছোঁয়ায়

ফিরবে সম্পর্কের ফুল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়