প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫
কালো স্বপ্ন

পদ্মার ভাঙনে কতজন হারিয়েছে ভিটেমাটি,
কত ঘরের চৌকাঠ মিশেগেছে জলের স্রোতে।
যেখানে উঠোনজুড়ে ছিল শিশুদের হাসির মেলা,
সেখানে আজ ঢেউয়ের বুকে-সর্বগ্রাসী জলের খেলা।কত মানুষের রাত কাটে খোলা আকাশের নিচে,
তাঁদের বুকের ভেতর ঘর হারানো দীর্ঘশ্বাস।
পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার ঘূর্ণিজলের টানে,
তলিয়ে গেছে কত নাবিক-অন্ধ স্রোতের ভানে।
কত আপনজন হারিয়ে গেছে নদীর কালো জলে,
কত মায়ের শূন্য আঁচল আজও সন্তানের কথা বলে।কত স্বপ্ন ভেসে যায়, ভেসে যায় সংসারের চিহ্ন,
নদী শুধু মাটি ভাঙে না-ভাঙে মানুষের হৃদয়।
তবু মানুষ জেগে থাকে, বুকের ভিতর স্বপ্ন বুনে,
ভাঙনের ছাই সরিয়ে, ঘর তোলে নতুন ভোরের ক্ষণে।








