বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১১:২০

জেদ্দায় চাঁদপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সংবর্ধনা ও আলোচনা সভা

জেদ্দায় চাঁদপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সংবর্ধনা ও আলোচনা সভা
মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব হতে

সৌদি আরবের জেদ্দায় ‘চাঁদপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম’-এর উদ্যোগে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকের সম্মানে জেদ্দার আল আয়েশ রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি মাজহারুল ইসলাম শফিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ আবদুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, মো. তছলিম উদ্দিন, রেজাউল করিম টিপু, মনির তাঁতি, আব্দুর রহিম মনা, নজরুল ইসলাম বিপ্লব, ইমরান এইচ তালুকদার, আবুল হোসেন, শরীফ গাজী, আব্দুল কাইয়ুম, মোজাম্মেল হোসেন, জামাল উদ্দিন স্বপন, সৈয়দ আহমদসহ চাঁদপুরের অসংখ্য প্রবাসী নেতাকর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়