বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২

সীমান্তের অন্তে

খায়রুল আলম
সীমান্তের অন্তে

খায়রুল আলম সীমান্তের অন্তে

কেরে তুই, বেঁধে রাখলি

ধরণীর এক কোনায়,

কেরে তুই, বেঁধে রাখলি

সিমান্তের কাঁটা সুতায়।

সহস্র রঙের রঙিন ধরণী

ভোগ করার স্বাদ মিলেনি,

শত নিয়মের বেড়াজালে

শুপ্ত করে রাখলি আমায়।

কতোবার সাত মহাদেশ

হাত বাড়িয়ে ছিলো,

কতোবার ওই সাত সমুদ্র

স্বপ্নে এসেছিলো।

স্রষ্টার জগৎ সংসারে

গণ্ডিরেখা ছিলো না,

কেমন পালোয়ান তুই!

বেঁধে দিলি সীমানা।

স্রষ্টার কসম, আমি দাঁড়াবো

বেঁধে দিবো এই ঋণে,

হিসাব কষে চাইবো বিচার,

শেষ বিচারের দিনে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়