বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০

আলো ফোটার আগে

খাজিনা খাজি
আলো ফোটার আগে

সবচেয়ে অন্ধকার সময়টাই ভোরের ঠিক আগ মুহূর্তÑ

তুমি কি জানো?

মন যখন সবচেয়ে ভারি লাগে, ঠিক তখনই ভেতরে

নতুন কোনো শক্তি জন্ম নেয় নিঃশব্দে।

আজ যে কষ্ট তোমাকে চেপে ধরেছে,

সে-ই একদিন তোমার সাহস হবে।

আজ যে শূন্যতা বুক ভরিয়ে আছে,

সে-ই একদিন শব্দ হয়ে ফুটে উঠবে তোমার কলমে।

তুমি হারাওনি তুমি তৈরি হচ্ছো,

যেমন বীজ মাটির নিচে অন্ধকার সহ্য করে

তারপরই সবুজ হয়ে ওঠে।

এই ভার তোমাকে শেষ করছে না,

এই ভার তোমাকে গভীর করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়