বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ২১:০৯

জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ

মাদককে না বলুন, গাছ লাগিয়ে গাছের সাথে বড় হোন

বিশেষ প্রতিনিধি।।
মাদককে না বলুন, গাছ লাগিয়ে গাছের সাথে বড় হোন

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ (প্রতিটি শিশু, একটি গাছ) কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ জোর দিয়ে জেলা শিক্ষা অফিসার বলেন, আমাদের দেশকে একটি সুজলা-সফলা, শস্যশ্যামলা বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্যে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে অন্তত একটি করে গাছ রোপণ করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, গাছের পরিচর্যা করতে হবে; গাছের সাথে সাথে তোমাকেও বড় হতে হবে।

শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, নিয়মিত খেলাধুলা করলে যেমন শরীর ও স্বাস্থ্য ভালো থাকে, তেমনি নিজের, পরিবার ও দেশের সুনাম বৃদ্ধি পায়। এছাড়া বর্তমান সময়ে খেলাধুলা একটি সম্মানজনক ও লাভজনক পেশা হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি প্রাইম মিনিস্টার গোল্ডকাপের বিষয়েও দিকনির্দেশনা দেন।

তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজের ক্ষতি হয় এমন কোনো কাজের সাথে যুক্ত হওয়া যাবে না। মাদককে অবশ্যই না বলতে হবে। এ সময় শিক্ষার্থীদেরকে বড়দের সম্মান করা, শিষ্টাচার বজায় রাখা এবং দেশের প্রচলিত আইন ও নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখলে সমস্বরে ‘হ্যাঁ’ সূচক উত্তর দিয়ে তারা নিয়ম মেনে চলার প্রত্যয় ব্যক্ত করে।ডিজিটাল ডিভাইস ও মোবাইল আসক্তি রোধ

বর্তমান প্রজন্মের অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মোবাইল ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, পড়াশোনার ক্ষতি করে অপ্রয়োজনে মোবাইল ডিভাইস ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

সভার শুরুতে বিদ্যালয় পরিদর্শনের আলোকে জেলা শিক্ষা অফিসার একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো : বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক পর্যায়ে বৃদ্ধি করা; প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে বাস্তবায়নের জন্যে দ্রুত বিদ্যালয় ক্রীড়া কমিটি গঠন করা; শিক্ষার্থীদের খেলাধুলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ আরও জোরদার করা;

মাদক, বাল্যবিবাহ এবং ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে নিয়মিত কাউন্সেলিং কার্যক্রম পরিচালনা করা।

সভাশেষে আমন্ত্রিত অতিথিরা বিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার মানোন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়