রবিবার, ১২ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২০:৪৮

শাহরাস্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শহীদ হালিম লেয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই ২০২৬) সকালে নুনিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে মুহাম্মদ নুরুজ্জামান খাঁনের সভাপতিত্বে ও নুরে আলম ফরাজির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ছানাউর রহমান মেশকাত পাটোয়ারী। অনুষ্ঠান উদ্বোধন করেন শাহরাস্তি পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী ফারুক হোসেন মিয়াজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল রফিকুল ইসলাম এমএ, নুনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন মোল্লা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবদুর রহিম, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, স্মৃতি সংসদের উপদেষ্টা মুহাম্মদ হুমায়ুন কবির ও ইমাম হোসেন মাহমুদ। মোটিভেশনাল স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আব্দুল্লাহ আল আমিন সাকী। প্রধান বক্তার বক্তব্য রাখেন মুহাম্মদ কামরুল হাসান বাবু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শাহাদাত হোসেন জাহিদ। সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক, সনদ, আর্থিক অনুদান ও একটি করে গাছের চারা উপহার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়