মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ২২:২৩

গণঅভ্যুত্থান দিবসে ফরিদগঞ্জ মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশ

স্টাফ রিপোর্টার।।
গণঅভ্যুত্থান দিবসে ফরিদগঞ্জ মাদ্রাসা মাঠে বিএনপির সমাবেশ

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের ব্যানারে বুধবার (৫ আগস্ট ২০২৬) গণসমাবেশ অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপু।

তিনি জানান, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা মাঠে বিকেল ৩টায় অনুষ্ঠিতব্য এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

গণসমাবেশকে সফল করতে মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এসব বৈঠকে গণসমাবেশকে সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা নাছির পাটোয়ারী, মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারী, মহসিন মোল্লা, পৌর বিএনপি নেতা এম এম টুটুল পাটোয়ারী, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটোয়ারী, সেলিম রাঢ়ী, বিএনপি নেতা হুমায়ুন কবির কাজী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, বাছির আহম্মদ প্রমুখ।

ছবির ক্যাপশন:

৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে বুধবার ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন মাহফুজুর রহমান টিপু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়