বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান

মো. ফয়সাল আহমদ।।
শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান
প্রশাসনের অভিযানের পর জব্দ মালামাল।

শাহরাস্তি উপজেলার রাশ্রায়ী দক্ষিণ ইউনিয়নের প্রসন্নপুর এলাকায় অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার ঘটনায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার (৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। তাঁর সঙ্গে ছিলেন প্রসন্নপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা এবং উপজেলা আনসার সদস্যরা।

অভিযানের সময় ফসলি জমি কাটায় ব্যবহৃত একটি ভেকুর দুটি ব্যাটারি ও আনুষঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়।

সহকারী কমিশনার( ভূমি) হিল্লোল চাকমা জানান, অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযোগ পেলে অভিযান পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়