বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২

জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করলেন এফবিসিসিআই প্রশাসক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে শোক প্রকাশ করলেন এফবিসিসিআই প্রশাসক

বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আখন্দ সেলিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের পারিবারিক ও সাংগঠনিক সূত্রে জানা গেছে, আজ বুধবার (২৫ নভেম্বর) বাদ জোহর চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়