শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২২:২১

শাহরাস্তির চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বিশেষ প্রতিনিধি।।
শাহরাস্তির চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শাহরাস্তির শতবর্ষী ঐতিহ্যবাহী চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, সাবেক প্রধান শিক্ষক মো. আবদুর রহিম দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার মজুমদার, সমাজসেবক হারুনুর রশীদ ষষ্ঠী ও ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মো.আবদুল মান্নান প্রমুখ।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. আবদুল কাদের ষষ্ঠীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মরিয়ম আক্তার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।

ক্যাপশনঃ শাহরাস্তির ঐতিহ্যবাহী চেড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বিদায় উপলক্ষে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়