শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১৬:১৬

পুরানবাজার বড় মসজিদে জাহাঙ্গীর আখন্দ সেলিম ও বাচ্চু পাটোয়ারীর স্মরণে দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার।।
পুরানবাজার বড় মসজিদে জাহাঙ্গীর আখন্দ সেলিম ও বাচ্চু পাটোয়ারীর স্মরণে দোয়া মাহফিল

চাঁদপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, বিদ্যোৎসাহী, ধর্মানুরাগী এবং বহু প্রতিষ্ঠান গড়ার কারিগর মরহুম আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) জুমার নামাজের পর ঐতিহাসিক চাঁদপুর পুরানবাজার জামে মসজিদের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুম জাহাঙ্গীর আখন্দ সেলিমের বর্ণাঢ্য কর্মময় জীবন ও অবদান স্মরণ করে সংক্ষিপ্ত আলোচনা করেন পুরানবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, প্রবীণ রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার। আলোচনায় চাঁদপুরের ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর ভূমিকার কথা শ্রদ্ধার সাথে তুলে ধরা হয়।

একই অনুষ্ঠানে পুরানবাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য মরহুম বাচ্চু পাটোয়ারীর রুহের মাগফিরাত কামনা করেও বিশেষ প্রার্থনা করা হয়।

মরহুমদ্বয়ের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ভারপ্রাপ্ত ইমাম হাফেজ মাওলানা কবির হোসেন। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।

দোয়া মাহফিলে চাঁদপুর চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক আলহাজ্ব আমিনুল ইসলাম সেলিম খান, মসজিদ কমিটির সদস্য হারুনুর রশিদ মিয়াজী, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম নজু বেপারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আসলাম তালুকদারসহ স্থানীয় ব্যবসায়ী, মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবররুক বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়