প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৫:৪৭
ফরিদগঞ্জে কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা

সিআইপি কৃষক সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক ও কৃষক নেতা তবারক উল্লাহর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে ফরিদগঞ্জের ওনুআ স্মৃতি সংসদ ও পাঠাগার কার্যালয়ে সংগঠনের উদ্যোগে আয়োজিত এ শোকসভায়
|আরো খবর
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল প্রয়াত তবারক উল্লাহর স্মৃতিচারণ করে বলেন, দেশব্যাপী কৃষক সংগ্রাম কমিটির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তবারক উল্লাহ সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন। কৃষক ও সাধারণ মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা ছিলো অত্যন্ত প্রশংসনীয়। বর্তমানে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আমলাতান্ত্রিক জটিলতার কারণে কৃষকসহ সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। এসব অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে তবারক উল্লাহ সবসময় সোচ্চার ছিলেন এবং সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রতিবাদ গড়ে তুলেছেন। তাঁর মৃত্যুতে সংগঠন একজন নিবেদিতপ্রাণ ও সাহসী নেতাকে হারিয়েছে। এ ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকসভায় আরও উপস্থিত ছিলেন আবদুর রশিদ পাটওয়ারী, হুমায়ুন কবির, লিটন পাটওয়ারী, হাবিবুর রহমান ও কৃষক মোজাম্মেল হোসেন প্রমুখ। সভার শুরুতে প্রয়াত কৃষক নেতা তবারক উল্লাহর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।








