বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১২:১৪

জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
জাহাঙ্গীর আখন্দ সেলিমের মৃত্যুতে দুপুর ১২টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়

চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম (সেলিম আখন্দ) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) রাত ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায় এ অনুরোধ জানান। এ অনুরোধে সাড়া দিয়ে দোকানপাট বন্ধ রাখা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়