রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২০:২০

মাদক ও অসামাজিকতা থেকে দূরে রেখে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়তে হবে

বাবুরহাট কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
বাবুরহাট কলেজে নবীনবরণ অনুষ্ঠানে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চাঁদপুর শহরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠান রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, শিক্ষাজীবন মানুষের ভবিষ্যৎ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়কে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের গভীর মনোনিবেশ করে পড়াশোনা করতে হবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, বরং নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে প্রকৃত ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি আরও বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানের ঐতিহ্য ও সুনাম বজায় রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি এবং সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে। বিশেষ করে মাদক, ইভটিজিং ও সব ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার তাগিদ দেন তিনি।

কলেজের শিক্ষক সবিতা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন। এছাড়া শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসান ও ১ম বর্ষের সাউদা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. আব্দুল্লাহ এবং গীতা পাঠ করেন প্রান্ত বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন মজুমদার লিটন ও মো. সালমান শেখ, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাল ও সাধারণ সম্পাদক আলমগীর পাটওয়ারী, চাঁদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমান হোসেন গাজী, বর্তমান আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়