সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২১:৪৩

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বিশাল র‌্যালি

যারা ধানের শীষের রাজনীতি করে, তারা কখনো হারিয়ে যাবে না

--সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ

ফরিদগঞ্জ ব্যুরো।।
যারা ধানের শীষের রাজনীতি করে, তারা কখনো হারিয়ে যাবে না

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও বিশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বিএনপি এমন একটি রাজনৈতিক দল, যার প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান—যিনি একাধারে একজন সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব ছিলেন। সেনাবাহিনীর মেজর হিসেবে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে রাষ্ট্রের দুঃসময়ে—ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধ হয়ে তাঁকে বন্দিদশা থেকে মুক্ত করে নিয়ে আসেন। আপামর জনতা তাঁকে ভালোবেসে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছিলো। তিনি বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজ আমরা একটি আদর্শবান রাজনৈতিক দলের কর্মী হতে পেরেছি।”

তিনি আরও বলেন, “শহীদ জিয়ার ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিকে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত করেছেন। বিগত ১৭ বছর ধরে চলা স্বৈরাচারের নিপীড়ন-নির্যাতনের পরও বিএনপি নিঃশেষ হয়ে যায়নি, বরং দলের ভিত আরও মজবুত হয়েছে। দেশনেত্রীর পর আমাদের প্রাণপ্রিয় নেতা, তারুণ্যের অহংকার তারেক রহমান শুধু বিএনপিকে নয়, দেশকে এক সুউচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। যিনি অতীতের সেই কঠিন সময়ে শারীরিক যন্ত্রণা নিয়ে সাহসিকতার সঙ্গে সংগ্রাম চালিয়ে গেছেন। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, যারা বিএনপি তথা ধানের শীষের রাজনীতি করে, তারা কখনো হারিয়ে যায় না, হারিয়ে যাবে না। তাই সবাইকে দলের আদর্শ ধারণ করে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আমরা অতীতে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো; ফরিদগঞ্জবাসীর কল্যাণে জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে বিলিয়ে দেবো।”

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আ. খালেক পাটওয়ারী ও মহসীন মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও বাছির আহাম্মদ, পৌর বিএনপির নেতা বিল্লাল হোসেন, এ এম টুটুল পাটওয়ারী ও মোহাম্মদ আলী মৃধা, জেলা যুবদলের ফজলুর রহমান, ফারুক খান ও সোহেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সেলিম রাঢ়ী ও কামরুল হাসান, পৌর যুবদলের শাওন পাঠান, মহিলা দলের পারুল বেগম, শারমিন করিম ও আলেয়া বেগম, বিএনপি নেতা আব্দুল হান্নান এবং ছাত্রদলের মহিন উদ্দিন, আল আমিন মোল্লা প্রমুখ।

আলোচনা সভাশেষে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়