শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০১:০২

প্যাপিরাস পাঠাগারের আয়োজনে ‘আন্দরকিল্লা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

প্যাপিরাস পাঠাগারের আয়োজনে ‘আন্দরকিল্লা’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
প্রেস বিজ্ঞপ্তি

মুহম্মদ নুরুল আফসার সম্পাদিত চট্টগ্রাম থেকে প্রকাশিত শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক নিয়মিত ম্যাগাজিন ‘আন্দরকিল্লা’-এর নতুন সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় প্যাপিরাস পাঠাগারের কার্যালয়ে এই মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করে প্যাপিরাস পাঠাগার।

প্যাপিরাস পাঠাগারের সভাপতি অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সভাপতিত্বে এবং প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর্যাপদ সাহিত্য একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপা, শিক্ষাবিদ আবুল কালাম আজাদ এবং পাঠাগারের উপদেষ্টা দিলীপ ঘোষ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পাঠাগারের সহ-সভাপতি ফেরারী প্রিন্স, বাচিকশিল্পী আমির হোসেন বাপ্পি, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন প্রমুখ।

‘আন্দরকিল্লা’ ম্যাগাজিনের এবারের সংখ্যার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘রবীন্দ্র গ্রাফিতিতে হিংস্রতার দাগচিহ্ন’। বিশেষ এই সংখ্যায় চাঁদপুরের বেশ কয়েকজন কবির কবিতা স্থান পেয়েছে। যুগোপযোগী ও মানসম্মত এই সংখ্যা প্রকাশের জন্য অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। পরে মনোজ্ঞ সান্ধ্যকালীন আপ্যায়নের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়