শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪

শাহরাস্তিতে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের সনদ বিতরণ

শিগগিরই শুরু হচ্ছে সায়েন্স ও ম্যাথস একাডেমি

মো. জাহাঙ্গীর আলম হৃদয়।।
শাহরাস্তিতে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের সনদ বিতরণ
১৮ সেপ্টেম্বর শুক্রবার শাহরাস্তিতে ফ্রি স্পোকেন ইংলিশ কোর্সের সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারীর হাত থেকে সার্টিফিকেট গ্রহণ করছেন শাহরাস্তি মডেল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাসনিম আলম জারা।

শাহরাস্তিতে আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এবং নুরজাহান কবীর ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত ‘ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স’-এর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশে এ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শাহরাস্তি মডেল স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চীফ ইঞ্জিনিয়ার ও টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দীন পাটোয়ারী।

আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি আব্দুর রহমান আরজুর সঞ্চালনায় এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মো. বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মানিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেরাজুন্নবী রাজু, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমরান হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এমরান পাটোয়ারী ও ইকবাল পাটোয়ারী, শাহরাস্তি মডেল স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং মা ও শিশু হাসপাতালের পরিচালক মিলন।

কোর্সটি সফলভাবে সম্পন্ন করায় অনুষ্ঠানে ১৫ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। সনদপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— হাসান মাহমুদ (কাকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসা), জুবায়ের বিন এমরান ও তাসফিয়া জাহান (শাহরাস্তি চিশতিয়া আলিম মাদ্রাসা), নাফিসা রহমান, নাদিয়া সুলতানা ফাহমিদা ও তাসফিয়া আক্তার (টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়), সাজ্জাদ হোসেন সায়েম, নুসাইফ আল সিয়াম, নাজমুস সাকিব, আহমেদ জুবায়ের, তাসনিম আলম ও মেহজাবিন (শাহরাস্তি মডেল স্কুল), রাজিয়া সুলতানা (সরকারি তিতুমীর কলেজ), আফসি আবদুর রহমান (বিয়াম ল্যাবরেটরি স্কুল) এবং হুমায়রা আক্তার মারুফা (চাঁদপুর সরকারি কলেজ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা বলেন, “একটি সার্টিফিকেট কেবল একটি অর্জনের স্বীকৃতি নয়, এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, ভাষাগত দক্ষতা এবং ভবিষ্যৎ পথচলার অন্যতম অনুপ্রেরণা।” তরুণদের কর্মসংস্থান ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধিতে আন-নূর ইসলামি পাঠাগারের এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের ধারাবাহিকতায় খুব শিগগিরই চালু হতে যাচ্ছে ‘আন-নূর সায়েন্স অ্যান্ড ম্যাথস একাডেমি’। গণিত ও বিজ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ এবং সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে সামাজিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার লক্ষ্যে আয়োজক কর্তৃপক্ষ সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়