শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৫:৩৫

মৌলভীবাজারে ৪৭টি যানবাহন আটক, জরিমানা ১ লাখ ২৪ হাজার টাকা

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারে ৪৭টি যানবাহন আটক, জরিমানা ১ লাখ ২৪ হাজার টাকা

মৌলভীবাজারে পুলিশের এক বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৭টি যানবাহন আটক এবং এক লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলাজুড়ে একযোগে বিশেষ ‘ফোর্স মোবিলাইজেশন ড্রিল’ ও চেকপোস্ট পরিচালনা করা হয়। সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমানের নির্দেশনায় এবং মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের তত্ত্বাবধানে এ কার্যক্রম চলে।

অভিযানে জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের প্রস্তুত রাখা, দ্রুত মোতায়েন সক্ষমতা ও সমন্বিত অপারেশনাল দক্ষতা পরীক্ষা করা হয়। একই সাথে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশপথে তল্লাশিচৌকি বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি করা হয়।

এ সময় হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সহ নানা নিয়মে ৪৭টি যানবাহন আটক এবং সড়ক পরিবহন আইনে ১ লাখ ২৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পুলিশ জানায়, জেলায় মাদক, কিশোর গ্যাং ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তল্লাশি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়