শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১৫:২১

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র নিলেন সাংবাদিক হাবীব উল্যাহ্

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র নিলেন সাংবাদিক হাবীব উল্যাহ্
ক্যাপসন মনোনয়নপত্র সংগ্রহ করছেন সাংবাদিক হাবীব উল্যাহ্।

আসছে ২৯ আগস্ট ২০২৬ (শনিবার) হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) বিকেলে তিনি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালালের হাত থেকে তাঁর মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহকালে সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্ দপ্তর সম্পাদক প্রার্থী হিসেবে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের (ভোটার) কাছে ভোট প্রার্থনা এবং সবার দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি নির্বাচিত হলে পরিষদের সব সদস্যদের সাথে নিয়ে ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন বলে জানান।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান এবং সদস্য, উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেনসহ পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমন ও সাংবাদিক নেতৃবৃন্দসহ হাজীগঞ্জে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২৯ আগস্ট, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ১১–১৩ আগস্ট মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। ১৬ আগস্ট দাখিল, যাচাই-বাছাই ১৭ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা ১৯ আগস্ট প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২০ আগস্ট।

প্রসঙ্গত, হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ হাবীব উল্যাহ্ হাজীগঞ্জ পূর্ব বাজারস্থ হারুন টাইলস্ অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী।

সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্ ডেইলি অবজারভার ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি, চাঁদপুরের দৈনিক ইলশেপাড় পত্রিকার ব্যুরো ইনচার্জ, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক, সাপ্তাহিক পত্রিকা ত্রিনদীর ভারপ্রাপ্ত সম্পাদক, হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টানা দ্বিতীয়বারের মতো সভাপতি, হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলের পরিচালক ও নির্বাহী কমিটির সদস্য, টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শতবছরেরও বেশি সময়ের ঐতিহ্য টোরাগড় আদর্শ সমাজ ব্যবস্থার (কোরবানির মাংস বিতরণ) সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়