বুধবার, ১২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২২:২১

দিনের আলোয় চলবে না ডাম্প ট্রাক

শাহরাস্তিতে জরুরি আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত

মো. মঈনুল ইসলাম কাজল।।
দিনের আলোয় চলবে না ডাম্প ট্রাক

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তির বানিয়াচৌ এলাকায় যাত্রীবাহী বাস ও বালুভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হওয়ার পর জরুরি ভিত্তিতে আইনশৃঙ্খলা সভা আহ্বান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। সভায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সড়কে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে অতি দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের উপর জোর দাবি জানান। বিস্তারিত আলোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, ভোর ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সড়কে অতিরিক্ত বালু বোঝাই ডাম্প ট্রাক চলাচল বন্ধ থাকবে। গাড়ীর ফিটনেস ও চলাচলের বৈধতার উপর চালানো হবে অভিযান। এছাড়া সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাস চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে নেয়া হবে বিশেষ তৎপরতা। শাহরাস্তি উপজেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. রফিকুল ইসলামকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জরুরি আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা ইকবাল হোসেন পাটোয়ারী, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, সাংবাদিক মাসুদ রানা, ফয়েজ আহমেদ, ফয়সাল আহমেদ, আবু মুসা আল সিহাব প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়