প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ২১:৩২
চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত অ্যাডহক কমিটির কর্মকর্তাদের যুব রেড ক্রিসেন্টের অভিনন্দন

চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত অ্যাডহক কমিটির চেয়ারম্যান ও অন্যান্য কর্মকর্তাদের যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ও চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান একেএম সলিম উল্যা সেলিমকে তাঁর কার্যালয়ে যুব রেড ক্রিসেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় এই নতুন কমিটির ভাইস চেয়ারম্যান মুনির চৌধুরী এবং সেক্রেটারি ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর জেলা যুব রেড ক্রিসেন্টের বর্তমান যুব প্রধান ওমর বিন ইউসুফ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।







