সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৭:১০

ফলোআপ :

নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় নকশাবহির্ভূত ভবন অপসারণের নোটিশ

রেদওয়ান আহমেদ জাকির।।
নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় নকশাবহির্ভূত ভবন অপসারণের নোটিশ

মতলব দক্ষিণে অননুমোদিত নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় তা অপসারণের জন্য ভবন মালিক মো. লিটন বকাউলকে নোটিশ দিয়েছে পৌরসভা। মতলব পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমাম এ নোটিশ প্রদান করেন।

সোমবার (১০ আগস্ট ২০২৬) মতলব পৌরসভার প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, ভবন মালিক মো. লিটন বকাউল পৌর আইন অমান্য করে অনুমোদিত নকশার বাইরে গিয়ে ভবন নির্মাণ করেছেন, যা স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর পরিপন্থী। আগামী ৭ দিনের মধ্যে এই অবৈধ স্থাপনা ভেঙে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ভবন অপসারণ করা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত রোববার (৯ আগস্ট ২০২৬) সকালে মো. লিটন বকাউলের ওই ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। ভবনটি থেকে মাত্র ৬ ইঞ্চি দূরত্বে ঝুঁকিপূর্ণ ৩৩ কেভির একটি বিদ্যুৎ খুঁটি রয়েছে।

ক্যাপশন : ভবন সংলগ্ন ৩৩ কেভি বিদ্যুৎ খুঁটি। ছবি : রেদওয়ান আহমেদ জাকির

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়