প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ১৫:৩৫
মেধার আলোয় উজ্জ্বল সাংবাদিকপুত্র তাজবীর
ইংরেজি ভার্সন থেকে এসএসসিতে জিপিএ-৫

সোমবার (১০ আগস্ট ২০২৬) প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ইংরেজি ভার্সনে বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বপূর্ণ জিপিএ-৫ অর্জন করেছে সাংবাদিকপুত্র তাজবীর বিন হান্নান। তার এই নজরকাড়া সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।
|আরো খবর
চাঁদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশ নিয়েছিল তাজবীর। কঠোর অধ্যবসায় ও মেধার স্বাক্ষর রেখে সে অর্জনে যুক্ত করেছে সর্বোচ্চ জিপিএ-৫ (এ প্লাস)।
কাঙ্ক্ষিত সাফল্য পেয়ে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করেছে তাজবীর। একই সাথে তার এই অর্জনের পেছনে শিক্ষকদের দিকনির্দেশনা ও সার্বিক অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে সে। ভবিষ্যতে উচ্চশিক্ষার মাধ্যমে নিজের লক্ষ্য পূরণ করে দেশের সেবা করতে চায় তাজবীর; সে উদ্দেশ্যে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছে।
তাজবীরের বাবা বি এম হান্নান দৈনিক ইনকিলাবের চাঁদপুরস্থ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত এবং মা ফাতেমা তুজ জোহরা একজন গৃহিণী। তার একমাত্র বড় বোন সিদরাতুল মুনতাহা তাসফিহা বর্তমানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করছেন।








