সোমবার, ১০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২১:৩২

চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কমিটি গঠন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কমিটি গঠন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩-এর ৯(বি)(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য রোববার ৯ আগস্ট ২০২৬ থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৩ মাস মেয়াদে একটি অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে গঠিত এ কমিটিতে পদাধিকারবলে চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক। ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি এবং সদস্যসহ মোট ১১ সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে এ কমিটিতে। কমিটির সদস্যদের মধ্যে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন।

কমিটির পূর্ণরূপ হলো : চেয়ারম্যান : প্রশাসক, জেলা পরিষদ, চাঁদপুর; ভাইস চেয়ারম্যান : মুহাম্মদ মুনির চৌধুরী; সেক্রেটারি : ফয়সাল আহমদ বাহার, সদস্য : তমাল কুমার ঘোষ, কুহিনুর বেগম, কাজী শাহাদাত, সোহেল রুশদী, মো. জাহাঙ্গীর খান, জওহর লাল আচার্য্য, আলমগীর আলম জুয়েল ও মো. রিয়াজুর রহমান রানা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়