প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ১২:১৩
বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্টার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি হাজীগঞ্জের মাওলানা নজরুল ইসলাম

বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্টার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কৃতী সন্তান মাওলানা নজরুল ইসলাম তালুকদার। সংগঠনের দপ্তর সম্পাদক কাজী মাওলানা মো. নূরুল আমিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) ১০১ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। রাজধানীর ইম্পেরিয়াল হোটেলের মিলনায়তনে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন সমিতির নির্বাহী সভাপতি আলহাজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া। সভায় সমিতির স্থায়ী নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন সমিতির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম।
কমিটির উল্লেখযোগ্য দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ : সভাপতি : মাওলানা নজরুল ইসলাম তালুকদার; নির্বাহী সভাপতি : আলহাজ অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া; সিনিয়র সহ-সভাপতি : আলহাজ কাজী মাওলানা মো. আলমগীর হোসাইন, আলহাজ কাজী মাওলানা মো. শিহাব উদ্দিন, আলহাজ কাজী মাওলানা মো. সফিউল্লাহ, আলহাজ কাজী মাওলানা মো. আব্দুল হাসিব ভূঁইয়া ও আলহাজ কাজী মাওলানা হাফিজ আহমেদ মোর্শেদ; মহাসচিব : আলহাজ অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন; সিনিয়র যুগ্ম মহাসচিব : আলহাজ মাওলানা মো. আশরাফ উদ্দীন ভূঁইয়া সায়েম, কাজী মাওলানা মো. আব্দুল আল মামুন, আলহাজ কাজী মাওলানা মো. শাহাদাতুল ইসলাম, কাজী মাওলানা মো. আজিজুর রহমান সুমন ও কাজী মাওলানা মো. মফিজুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক : আলহাজ কাজী মাওলানা মো. মাহমুদুল হক নান্নু; অর্থ সম্পাদক : আলহাজ কাজী মাওলানা মো. মোজাম্মেল হোসাইন; দপ্তর সম্পাদক : আলহাজ কাজী মাওলানা মো. নূরুল আমিন; আইন সম্পাদক : অ্যাডভোকেট কাজী মাওলানা মো. শাহীন পারভেজ; প্রচার সম্পাদক : আলহাজ কাজী মাওলানা শাহ মাহমুদ রেজা; সহ-প্রচার সম্পাদক : কবির হোসেন।
উল্লেখ্য, মাওলানা নজরুল ইসলাম তালুকদার কেন্দ্রীয় ওলামা দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি নিজ এলাকায় 'আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয়' এবং 'মরহুম আব্দুল তালুকদার ফাউন্ডেশন'-এর প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে প্রতি বছর শত শত শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এছাড়া, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।







