রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২২:১২

লাইসেন্সপ্রাপ্তির বিষয়ে জেলা রিকশা মালিক সমিতির বৈঠক

স্টাফ রিপোর্টার।।
লাইসেন্সপ্রাপ্তির বিষয়ে জেলা রিকশা মালিক সমিতির বৈঠক
ক্যাপশনঃ লাইসেন্সপ্রাপ্তির বিষয়ে চাঁদপুর জেলা রিকশা মালিক সমিতির বৈঠকে বক্তব্য রাখছেন সভাপতি মজিবুর রহমান সুমন মস্তান।

লাইসেন্সপ্রাপ্তি বিষয়ে চাঁদপুর জেলা রিকশা মালিক সমিতির (রেজি. নং ১৭১২) বৈঠক অনুস্থিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে চাঁদপুর শহরের নিউ ট্রাক রোডস্থ আল-আমীন মডেল মাদ্রাসার কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি মো. মজিবুর রহমান সুমন মস্তানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মুন্সির পরিচালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মঞ্জুর আলম মনা, সহ-সাধারণ সম্পাদক সবুজ আখন্দ, দপ্তর সম্পাদক মো. জসিম পাটওয়ারী, কোষাধ্যক্ষ শফিকুর রহমান বেপারী, সদস্য হারুন অর রশিদ, মনোয়ার হোসেন মনু খলিফা, মিন্টু বেপারী, মো. জাহিদুল ইসলাম, মিজানুর রহমান গাজী, শেখ মো. কামাল হোসেন প্রমুখ।

সভায় উল্লেখ করা হয়, বর্তমানে চাঁদপুর পৌরসভা নতুন লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে বাৎসরিক ২৫০টাকা লাইসেন্স ফি'র জায়গায় লাইসেন্স ফি করেছে ৬ হাজার টাকা, যা আমাদের জন্যে অনেক বেশি। এ বিষয়টিতে আমরা চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের সুদৃষ্টি কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়