প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২২:০৮
গণি মডেল উচ্চ বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ বছর এ বিদ্যালয় থেকে ১২জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি তোমরা ভবিষ্যতেও এ বিদ্যালয়ের সুনাম বজায় রাখবে।
শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অত্যন্ত আন্তরিক। অভিভাবকদের সচেতন থাকতে হবে—সন্তানরা ঠিকমতো স্কুলে যাচ্ছে কি না, কার সাথে মিশছে, তা নজরদারিতে রাখতে হবে। শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে এবং কোনো অবস্থাতেই তাদের হাতে অপ্রয়োজনে মোবাইল দেয়া যাবে না। মাঝে মাঝে বিদ্যালয়ে এসে শিক্ষার সার্বিক অগ্রগতির খোঁজখবর নেয়া উচিত।
তিনি আরও বলেন, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। বিদ্যালয়ের পাঠদান শেষে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ দিতে হবে, যাতে তারা খারাপ আড্ডা বা নেশায় জড়িয়ে না পড়ে। আর সন্ধ্যার পর অবশ্যই তাদের পড়ার টেবিলে বসতে হবে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজির আহম্মদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক জীবন কৃষ্ণ পাল ও আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মনি রাণী পাল, সুলতানা আক্তার, রত্না রাণী রায়, রোকেয়া আক্তার, মুহাম্মদ রাকিবুল হাসান, রওশন আরা, মো. আবুল বাশার, তনু দাস, মাহমুদুল হাসান, বিপ্লব দাস, মো. বশির উল্যা পাটওয়ারী, মো. সাইফুল ইসলাম, মো. মাহবুব আলম, দীপা সরকার, মো. আব্দুল ওয়াহেদ, মো. সারওয়ার মোর্শেদ, মো. আলমগীর হোসেন, মো. আব্দুল কুদ্দুস, মন্দিরা দেব, ফাহাদ আলী, রায়হান ঢালী, রায়হান হোসেন, মো. আল-আমিন কাজী, কার্ত্তিক হেলা ও দীপ সরকারসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক প্রদান করা হয় এবং অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল বিতরণ করা হয়।
ছবি ক্যাপশন:
চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিচ্ছেন প্রধান অতিথি অ্যাড. সামছুল ইসলাম মন্টু।








