শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ২১:৫০

ফুটবল টার্ফের মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

চৌধুরী ইয়াসিন ইকরাম।।
ফুটবল টার্ফের মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি
ক্যাাপশান - বৃৃহস্পতিবার রাতে ফিতা কেটে চাঁদপুরে ফুটবল টার্ফের উদ্বোধন করেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। ছবি : ইয়াসিন ইকরাম।

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের 'দ্যা হেভেনে' ফুটবল টার্ফের মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি। বৃৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) রাত পৌনে ৯টায় চাঁদপুরের চিকিৎসক দম্পতি ডা. বিউটি রাণী ও ডা. রাজন সাহার যৌথ উদ্যোগে করা চাঁদপুরে এই প্রথম আন্তর্জাতিকমানের ফুটবল টার্ফের উদ্বোধন করা হলো।

উদ্বোধন উপলক্ষে কেক কাটাশেষে টার্ফের মাঠে অংশ নেয়া ফুটবল দলের খেলোয়াড়দের সাথে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ডা. সফিউল্লাহ, চাঁদপুর জেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক জাতীয় ফুটবলার আনোয়ার হোসেন মানিক, জাহাঙ্গীর গাজী, জেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ আয়োজকরা।

উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর শহরের মধ্যে এ আয়োজনটা খুব ভালো হয়েছে। খেলাধুলার সাথে জড়িত থাকলে সকলেই ভালো থাকবে মাদক থেকে। এ মাঠে তো রাতে বেশি খেলা হবে। আশা করি এদের দেখাদেখি চাঁদপুর শহরে আরো নতুন নতুন টার্ফের মাঠ হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়