প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১৬:১৩
চাঁদপুর সেতুর দক্ষিণ পাড়ের অংশে ধস
সোহাঈদ খান জিয়া।।

চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কের ডাকাতিয়া নদীর ওপর অবস্থিত চাঁদপুর সেতুর দক্ষিণ পাড়ের অ্যাপ্রোচ সড়কে আকস্মিক ধস নেমেছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) দুপুরে এ ধস দেখা দিলে পথচারী ও চালকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
|আরো খবর
দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা ভাঙনস্থানে গাছের ডালপালা রেখে যানবাহন সতর্কতার সঙ্গে পারাপারের ব্যবস্থা করেন। খবর পেয়ে সড়ক বিভাগ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ শুরু করেছে।








