মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৫:২৫

ঢাকায় হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
ঢাকায় হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির মতবিনিময় সভা

হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির মতবিনিময় সভা

সোমবার (৩ আগস্ট ২০২৬) রাতে ঢাকায় হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির আয়োজনে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর গন্ডামারা গ্রামের কৃতী সন্তান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বর্তমান সচিব মো. মাহবুব-উল-আলম।

সভার মূল আলোচ্য বিষয়সমূহ :

সভায় হাইমচর উপজেলার সার্বিক ও কাঠামোগত উন্নয়ন নিশ্চিতকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। এ সময় প্রধানত যেসব বিষয় নিয়ে আলোচনা হয় : নদীভাঙন প্রতিরোধ ও স্থায়ী বাঁধ নির্মাণ; শিক্ষা খাতের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা বিস্তার; আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ; সার্বিক জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ ও বাস্তবায়ন

প্রধান অতিথির বক্তব্য :

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, "হাইমচরের উন্নয়নকে আরও গতিশীল করতে উপস্থিত সকলের মূল্যবান মতামত ও পরামর্শ গুরুত্বের সঙ্গে শুনেছি। হাইমচরের মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি আধুনিক, সমৃদ্ধ উপজেলা গড়ে তুলতে সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।"

অনুষ্ঠানে হাইমচর উপজেলার প্রবাস ও ঢাকায় বসবাসরত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়