রবিবার, ০২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ২১:৩২

মৎস্য সম্পদ সংরক্ষণ ও জনসচেতনতা বাড়াতে চাঁদপুর কোস্ট গার্ডের আলোচনা সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মৎস্য সম্পদ সংরক্ষণ ও জনসচেতনতা বাড়াতে চাঁদপুর কোস্ট গার্ডের আলোচনা সভা

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ এবং জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁদপুরে মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের উদ্যোগে রোববার (২ আগস্ট ২০২৬) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

​তিনি জানান, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলে ও স্থানীয় জনগণের কল্যাণে নিয়মিত বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই আলোচনা সভার আয়োজন করা হয়।

​সভায় দেশের মৎস্য সম্পদের গুরুত্ব, অবৈধ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা, প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা, নদী ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণ ব্যবস্থাপনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া স্থানীয় জেলেদের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনা হয় এবং মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়।

​আলোচনা সভায় কোস্ট গার্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ছাড়াও জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও), উপজেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধি এবং জেলে সম্প্রদায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য আহরণ রোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছবি ক্যাপশন- চাঁদপুরে মৎস্য সম্পদ সংরক্ষণ ও জনসচেতনতা বাড়াতে কোস্ট গার্ডের আলোচনা সভা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়