প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০০:৫৬
চাঁদপুর বড় স্টেশন মোলহেড থেকে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

চাঁদপুর সদর মডেল থানাধীন বড় স্টেশন সংলগ্ন মোলহেড এলাকায় নিয়মিত অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মো. রাজিব হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর।
|আরো খবর
বুধবার (২৯ জুলাই ২০২৬) ওয়াকওয়ের উপর পরিচালিত এই অভিযানে তার নিকট থেকে ১.৪ গ্রাম ওজনের ১৫ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো. রাজিব হোসেন চাঁদপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বড় স্টেশন সংলগ্ন যমুনা রোড (ফকির বাড়ী) এলাকার মো. কুদ্দুস ফকির ও মর্জিনা বেগম দম্পতির ছেলে।
অভিযান ও মামলার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের 'খ' সার্কেলের পরিদর্শক ও মামলার বাদী মো. আবু রেজা মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোলহেডের ওয়াকওয়েতে অভিযান চালিয়ে রাজিব হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১)-এর সারণির ১০(ক) ধারায় চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিসিকে/ এমজেডএইচ








