প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২০:৫৪
খোরশেদ আলম বাবুল বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত

চাঁদপুরের কৃতী সন্তান লায়ন মো. খোরশেদ আলম বাবুল বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ১৭ জুলাই ২০২৬ তারিখে সংগঠনের চেয়ারম্যান আলহাজ এমএ রশীদের স্বাক্ষরিত এক পত্রে ২৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে চাঁদপুরের জ্যেষ্ঠ দলিল লেখক লায়ন মো. খোরশেদ আলম বাবুলকে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
|আরো খবর
জানা গেছে, লায়ন মো. খোরশেদ আলম বাবুল এর আগে বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতি চাঁদপুর জেলা শাখার দুবারের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি একই সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতি চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেছেন।
এক প্রতিক্রিয়ায় লায়ন মো. খোরশেদ আলম বাবুল তাঁকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের, বিশেষ করে চাঁদপুর জেলার সকল দলিল লেখকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।








