বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ২০:৪৫

সংসদীয় বিতর্কে সাংবাদিক-কন্যা মরিয়ম জামান রোজার সাফল্য

স্টাফ রিপোর্টার।।
সংসদীয় বিতর্কে সাংবাদিক-কন্যা মরিয়ম জামান রোজার সাফল্য
ক্যাপশান।। জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোছা. মরিয়ম বেগমের কাছ থেকে সনদ ও পুরস্কার গ্রহণ করছেন দলনেতা মরিয়ম জামান রোজা।

সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে সংস্কৃতি মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে ঢাকা আইইবি ভবনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ প্রতিযোগিতায় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়। এই সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় ছায়া সংসদের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন দলনেতা মরিয়ম জামান রোজা। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে অংশগ্রহণকারী দলের নাম ছিলো উইলস সাহিত্য ক্লাব।

উল্লেখ্য, মরিয়ম জামান রোজা জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকন ও তাসলিমা পারভীনের একমাত্র কন্যা। জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক মোছা. মরিয়ম বেগমের কাছ থেকে সনদ ও পুরস্কার গ্রহণ করে দলনেতা মরিয়ম জামান রোজা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়