বুধবার, ২৯ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৯:০১

চার দফা দাবিতে জেলা প্রশাসককে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সংগঠনের স্মারকলিপি

স্টাফ রিপোর্টার।।
চার দফা দাবিতে জেলা প্রশাসককে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সংগঠনের স্মারকলিপি

চাঁদপুরে সিএনজিচালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রাখতে সার্বিক সহযোগিতা কামনায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেছেন জেলা সিএনজিচালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বুধবার (২৯ জুলাই ২০২৬) অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের নেতারা চাঁদপুর শহরের যানজট, বিভিন্ন সময়ে আটক হওয়া সিএনজি অটোরিকশা এবং চালকদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে আটক সিএনজি অটোরিকশাগুলোকে স্বল্প জরিমানায় চলাচলের সুযোগ দিয়ে ছয় মাসের জন্যে বিশেষ সময় দেয়ার আবেদন জানান।

সভায় জেলা প্রশাসকের কাছে প্রদত্ত স্মারকলিপিতে দেয়া চার দফা দাবি হলো : দীর্ঘদিন যাবত আটক থাকা সিএনজিগুলো স্বল্প জরিমানার মাধ্যমে ছেড়ে দেয়ার ব্যবস্থা করা, শহরে সিএনজি চালকদের জন্যে বিশ্রামাগার এবং ওয়াশরুমের

ব্যবস্থাগ্রহণ, বিভিন্ন থানায় সিএনজি রিক্যুজিশন চালকদের জন্যে বেতন খোরাকির ব্যবস্থা করা, বিআরটিএ কর্তৃক চালকদের সহজ শর্তে হয়রানি না করে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা এবং অফিস দালাল মুক্ত করা।

জেলা প্রশাসক আটক থাকা সিএনজির বিষয়ে এবং একটি সিএনজি অটোরিকশায় প্রতিদিন মালিক-শ্রমিকদের আয়-ব্যয় হিসাবসহ বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। পরিশেষে জেলা প্রশাসক বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন এবং সড়কে শৃঙ্খলা বজায় রেখে সিএনজি চলাচলে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. লিটন মোল্লা, সহ-সভাপতি মো. মনজুর আলম, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রিপন হোসেন, শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক মো. সবুজ, চাঁদপুর সদর মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. লিটন ও পৌর জাতীয়তাবাদী সিএনজি শ্রমিক দলের সদস্য সচিব খোকন ফরাজীসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়