রবিবার, ২৬ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৫:২৮

আশিকাটিতে কবরস্থানের জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি।।

চাঁদপুর সদর উপজেলার ২ নম্বর আশিকাটি ইউনিয়নের মরহুম কাশেম খান বাড়ির পারিবারিক কবরস্থানের জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ থেকে ২৫ বছর ধরে কবরস্থানের একটি অংশ দখলে রেখে সেখানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অভিযুক্ত হচ্ছেন মো. হারুনুর রশিদ খান (৫৫), পিতা : মরহুম মো. নাদের খান, সাং-আশিকাটি, ডাকঘর-আশিকাটি, উপজেলা-সদর, জেলা- চাঁদপুর।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিকাটি চাঁনখার বাজার সংলগ্ন কাশেম খান বাড়ির পারিবারিক কবরস্থানের পূর্ব পাশে বাজারঘেঁষা অংশে তিনি প্রথমে টিনের ছাউনি দিয়ে একটি দোকানঘর নির্মাণ করে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে ওই টিনশেডের পরিবর্তে পাকা স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে কাশেম খান বাড়ির সদস্যরা স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে তাতে বাধা দেন। সে সময় অভিযুক্ত ব্যক্তি সবার কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে মিলেমিশে থাকার আশ্বাস দেন এবং দোকানটি সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ রয়েছে।

কিন্তু অভিযোগকারীদের দাবি, প্রতিশ্রুতি রক্ষা না করে পরবর্তীতে তিনি কাশেম খান বাড়ির সদস্যদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। মামলায় তিনি ওই জমির মালিকানা দাবি করলেও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এখন পর্যন্ত তিনি জমি ক্রয়ের কোনো বৈধ দলিল, খতিয়ান বা মালিকানার কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিজেদের অসহায় দাবি করে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়