শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২২:৪৪

পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার

পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার

স্টাফ রিপোর্টার।।
পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসাইন বলেছেন, আমি মেয়র নয়, চাঁদপুর পৌরবাসীর সেবক বা খাদেম হতে চাই। যদি আপনাদের মনে হয়, আমার মাধ্যমে পৌরবাসীর কল্যাণ হবে, তাহলে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আল্লাহ যদি আমাকে মেয়র হিসেবে কবুল করেন, তবে কথা দিচ্ছি, সততা, নিষ্ঠা ও জনসেবার মানসিকতা নিয়ে মানুষের পাশে থাকবো। ইনশাআল্লাহ আপনাদের আমানতের খিয়ানত করবো না।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার গুণরাজদী মাস্তান বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি মসজিদের মুসল্লি ও এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

আলহাজ্ব মো. মোশারফ হোসাইন আরো বলেন, জনপ্রতিনিধি হওয়া কোনো পদ বা ক্ষমতার বিষয় নয়, এটি মানুষের বিশ্বাস ও দায়িত্বের প্রতীক। একজন জনপ্রতিনিধির প্রথম কাজ হলো সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং সাধ্যমতো সমাধানের উদ্যোগ নেয়া।

তিনি বলেন, চাঁদপুর পৌরসভাকে একটি পরিচ্ছন্ন, আধুনিক, সেবামুখী ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এজন্যে আমি আপনাদের দোয়া এবং সমর্থন কামনা করছি। চাঁদপুর পৌরবাসীর প্রত্যাশার মর্যাদা রক্ষা করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

এ সময় চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়