শনিবার, ১৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ২০:৩৮

মতলব উত্তরে চিহ্নিত দু মাদক ব্যবসায়ীকে গণধোলাই।। মোটর সাইকেল জব্দ

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে চিহ্নিত দু মাদক ব্যবসায়ীকে গণধোলাই।। মোটর সাইকেল জব্দ

মতলব উত্তর‌ উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের বাগানবাড়ি বাজার সংলগ্ন এলাকায় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লেংড়া সুমন ও আকাশকে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছে। গণধোলাইয়ের এক পর্যায়ে তারা পালিয়ে যায়। পরে তাদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী সোহেলের নেতৃত্বে এলাকাবাসী।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সন্ধ্যায় বাগানবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। চিহ্নিত মাদক ব্যবসায়ী লেংড়া সুমন ইছাখালি গ্ৰামের আবদুছ ছাত্তারের ছেলে ও আকাশ বাগানবাড়ি এলাকার মোফাজ্জল ডাক্তারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুমন ও আকাশ মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মতলব উত্তর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে এলাকাবাসী জানান।

যুবদল নেতা কাজী সোহেল বলেছেন, মাদকের বিরুদ্ধে জনগণ এভাবে সোচ্চার হলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। মাদকমুক্ত বাগানবাড়ি গড়তে যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য। বাগানবাড়ি ইউনিয়ন যুবদল মাদকের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে। মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের এ ইউনিয়নে স্থান হবে না।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের আটক করতে পুলিশ তৎপর। বাগানবাড়ি ইউনিয়নে মাদক কারবারিদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশকে খবর দেয় জনতা। মোটরসাইকেলটি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। ওই মাদক ব্যবসায়ীদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

ছবি: মতলব উত্তরে চিহ্নিত দু মাদক ব্যবসায়ীকে গণধোলাইর পর আটক মোটরসাইকেল পুলিশের কাছে হস্তান্তর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়