প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২২:৫৮
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন
কাজল আহ্বায়ক ও আলী আক্কাজ মিজি সদস্য সচিব

|আরো খবর
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চাঁদপুর জেলা কমান্ডের আওতাধীন ফরিদগঞ্জ উপজেলা শাখার নতুন আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। চাঁদপুর জেলা কমান্ডের আহ্বায়ক শেখ মহিউদ্দিন রাসেল ও সদস্য সচিব মো. নাজমুল হুদা নয়ন সম্প্রতি যৌথ স্বাক্ষরে এই ২১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন প্রদান করেন। নবগঠিত এই ফরিদগঞ্জ উপজেলা কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. কাজল পাটোয়ারী (রাজু)কে আহ্বায়ক এবং মো. আলী আক্কাজ মিজিকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলায় মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মানবসেবার মূল লক্ষ্য নিয়ে এই কমিটি কাজ করবে।
ফরিদগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির শীর্ষ পদাধিকারীগণ হলেন :
আহ্বায়ক : মো. কাজল পাটোয়ারী (রাজু) (পিতা : সুবেদার মেজর আবুল হাশেম), যুগ্ম আহ্বায়ক : মো. আহসান হাবীব নেভী, মোহাম্মদ নজরুল ইসলাম খান ও মো. মোশারফ হোসেন মৃধা।
সদস্য সচিব : মো. আলী আক্কাজ মিজি (পিতা : মৃত ছায়্যেদুল হক মিজি),
যুগ্ম সদস্য সচিব : মোসাম্মৎ তানজিনা আফরিন, মো. সাইফ হোসেন সাগর।
এছাড়াও অনুমোদিত এই কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে—হাজী মো. শাহ আলম শেখ, অ্যাডভোকেট নাাহিদুল ইসলাম, মো. জাহিদ আলম জিয়া, মো. মামুন চৌধুরী, আবদুল্লাহ আল মামুন চৌধুরী, মো. হামিদুর রহমান ভূঁইয়া, মো. নাছিম হোসেন গাজী, মো. ইমরান হোসেন, মো. মোশারফ হোসেন, মো. টিটু তালুকদার, মো. ফরিদ আহমেদ, মো. আল আমিন, মো. তানভীর হোসেন এবং মো. মামুনুর রশিদ সম্রাট।
এক যৌথ বিবৃতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ চাঁদপুর জেলা কমান্ডের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ফরিদগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখতে এবং তাদের সন্তানদের ঐক্যবদ্ধ করতে এই কমিটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।








