প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১১:১৪
জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আলা একদিনের সফরে চাঁদপুর আসছেন

বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় নাজেমে আলা ও হাজারো আলেমের ওস্তাদ ড. সাইয়্যেদ মোহাম্মদ শরাফত আলী একদিনের সফরে চাঁদপুরে আসছেন। তিনি আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেল ৫টায় চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডস্থ মির্জাপুরে ছারছীনা পীর ছাহেবের খানকায়ে ছালেহিয়া মোহেব্বীয়া কমপ্লেক্সে মাসিক তালীমী জলছায় অংশ নিবেন।
|আরো খবর
তালীমী জলছায় জমইয়াতে হিযবুল্লাহর চাঁদপুর জেলার কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য, উপজেলা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং তালীম দাতা ও চাঁদপুরের সকল দীনিয়া মাদ্রাসার শিক্ষকদের সাথে তিনি মতবিনিময় করবেন। অনুষ্ঠানশেষে তিনি ছারছীনার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।
অনুষ্ঠানে অংশ নিতে জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাও. মো. সাইফুদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মো. মমিনুল ইসলাম খান সকল দায়িত্বশীলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।








