শুক্রবার, ১২ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ২৩:০৭

সড়ক দুর্ঘটনায় আহত শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহজালাল দেওয়ানের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

জসীমউদ্দীন হৃদয়।।
সড়ক দুর্ঘটনায় আহত শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহজালাল দেওয়ানের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক মো. শাহজালাল দেওয়ান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্যে দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের জনগণের নিকট দোয়া চেয়েছেন। ​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কিছুদিন আগে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের 'জাফরবাড়ি'

নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন মো. শাহজালাল দেওয়ান। দুর্ঘটনার পর পরই তাঁকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন। তবে এখনো তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি এবং অসুস্থ অবস্থায় শয্যাশায়ী আছেন।

​এদিকে মো. শাহজালাল দেওয়ানের দুর্ঘটনার খবর শুনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা তাঁর খোঁজখবর নিচ্ছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও যেন তিনি জনগণের সেবায় ও দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরতে পারেন, সেজন্যে পরিবারের পক্ষ থেকেও সকলের নিকট দোয়া ও ভালোবাসা কামনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়