বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ২২:১৪

শিশু রামিসা হত্যার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি, চাঁদপুর জেলার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার।।
শিশু রামিসা হত্যার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি, চাঁদপুর জেলার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ছবি ক্যাপশন- শিশু রামিসা হত্যার প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি, চাঁদপুর জেলার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালনের দৃশ্য।

শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যাসহ সারাদেশে ক্রমবর্ধমান শিশু নির্যাতন, খুন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জাতীয় ছাত্রশক্তি, চাঁদপুর জেলার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেলে চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকারে'র সামনে এবং বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের দ্রুত বিচার এবং বিচারহীনতার সংস্কৃতির অবসানের দাবি জানান। তারা বলেন, শিশুদের ওপর সংঘটিত এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেয়া যায় না এবং রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপস্থিত প্রত্যেকেই ছিলেন প্রতিবাদের একেকটি সাহসী কণ্ঠস্বর। অংশগ্রহণকারীদের দৃঢ় অবস্থান, প্রতিবাদী স্লোগান এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার উপস্থিতি কর্মসূচিকে অর্থবহ ও শক্তিশালী করে তোলে।

এই আয়োজন সফল করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, উপস্থিত ছিলেন, প্ল্যাকার্ড তৈরি করেছেন এবং সাহসিকতার সাথে রাজপথে দাঁড়িয়েছেন জাতীয় ছাত্রশক্তি, চাঁদপুর জেলার পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। নেতৃবৃন্দ আরও বলেন, মানুষের এই প্রতিবাদী জাগরণই একদিন একটি নিরাপদ, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার পথ তৈরি করবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি, চাঁদপুর জেলার আহ্বায়ক সাগর হোসেন, সিনিয়র আহ্বায়ক সিয়াম পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নুরুল ইসলাম বিপুল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শিহাব মির্জা, মতলব উপজেলা আহ্বায়ক তাহমিদসহ জেলার বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ।

দাবি সমূহ : শিশু রামিসা হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। সারাদেশে শিশু নির্যাতন ও সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে; আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে; বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে; বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে; বাংলাদেশের প্রতিটি শিশু নিরাপদ থাকার ব্যবস্থা নিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়